৯ জুলাই ২০২৬

ফ্রান্স-মরক্কো লড়াইয়ে জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
ফ্রান্স-মরক্কো লড়াইয়ে জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

বাংলাপ্রেস ডেস্ক:  ৪৮ দলের বিশ্বকাপের দীর্ঘ পথ পেরিয়ে এখন শিরোপার দৌড়ে টিকে আছে মাত্র আটটি দল। শেষ চারে জায়গা নিশ্চিত করার লড়াই শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল দিয়ে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ ফ্রান্স এবং আফ্রিকার প্রতিনিধি মরক্কো। জয়ী দল পাবে সেমিফাইনালের টিকিট, আর পরাজিত দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেমিফাইনালের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও পরিসংখ্যান ও পূর্বাভাসে কিছুটা এগিয়ে রয়েছে ফ্রান্স।

পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান 'অপ্টা সুপারকম্পিউটার' ম্যাচটির সম্ভাব্য ফল নির্ধারণে ২৫ হাজারবার সিমুলেশন চালিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৬ দশমিক ২ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২২ দশমিক ১ শতাংশ।

অতীতের পরিসংখ্যানও ফরাসিদের পক্ষেই কথা বলছে। এখন পর্যন্ত দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্স, বাকি দুটি ড্র হয়েছে। মরক্কো এখনও ফরাসিদের বিপক্ষে কোনো জয় তুলে নিতে পারেনি।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে কাগজে-কলমের হিসাব অনেক সময়ই মাঠে মিলতে দেখা যায় না। এবারের আসরেও একাধিক চমক দেখিয়েছে তুলনামূলক কম শক্তির দলগুলো। মরক্কোও ধারাবাহিক ভালো ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। ফলে জয় পেতে হলে ফ্রান্সকে নিজেদের সর্বোচ্চ সামর্থ্যই দেখাতে হবে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র আগের সাক্ষাৎ হয়েছিল ২০২২ সালের কাতার আসরের সেমিফাইনালে। সেই ম্যাচে ২-০ গোলের জয় নিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স।

চার বছর আগের সেই পরাজয়ের স্মৃতি পেছনে ফেলে এবার নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে মরক্কো। অন্যদিকে অভিজ্ঞতা ও পরিসংখ্যানের সুবিধা কাজে লাগিয়ে শেষ চার নিশ্চিত করতে চাইবে ফ্রান্স। সব মিলিয়ে বোস্টনে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি