৬ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সের আলোচিত তারকাকে দলে নিলেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
ফ্রান্সের আলোচিত তারকাকে দলে নিলেন মেসি

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি বৃহস্পতিবার জানিয়েছে, আর্জেন্টিনার রিভার প্লেট থেকে প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজাকে ধারে দলে নিয়েছে তারা। ২০২৬ মৌসুম শেষ পর্যন্ত এই ধার চুক্তি চলবে, সঙ্গে থাকছে কেনার সুযোগও। ২৪ বছর বয়সী এই খেলোয়াড় এখন খেলবেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সঙ্গে একই দলে।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোয় প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচে ফরাসি সমর্থকদের সবচেয়ে বেশি ক্ষুব্ধ করা খেলোয়াড়দের একজন ছিলেন গালারজা। সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল ফ্রান্স।

ফ্রান্সের সংবাদমাধ্যম ‘মন্ত কার্লো’র বরাত অনুযায়ী, কিলিয়ান এমবাপ্পে আর তার সতীর্থদের মনোযোগ সরাতে ইচ্ছাকৃতভাবে উসকানি দিয়েছিলেন গালারজা, জড়িয়েছিলেন সংঘর্ষেও।

সংবাদপত্র ‘লেকিপ’ এই খেলোয়াড়ের জড়িত থাকা বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ মুহূর্তের নথি তুলে ধরেছিল। এর মধ্যে ছিল এমবাপ্পেকে কনুই মারা, জুলস কুন্দের সঙ্গে সংঘর্ষ, আর মাইকেল ওলিসের সঙ্গে বাদানুবাদ।

শুধু শারীরিক সংঘাত আর উসকানির কারণেই নয়, প্যারাগুয়ের হয়ে টুর্নামেন্টে গালারজার পারফরম্যান্সও ছিল নজরকাড়া। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে নিজের দেশের সবচেয়ে উজ্জ্বল খেলোয়াড়দের একজন ছিলেন তিনি।

তুরস্কের বিপক্ষে তার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জেতে প্যারাগুয়ে। এছাড়া একটি অ্যাসিস্টও করেন তিনি, যার সুবাদে শেষ ষোলোয় পৌঁছায় দলটি। ‘অপ্টা’র তথ্য অনুযায়ী, প্যারাগুয়ের হয়ে মোট ১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গালারজা, করেছেন চারটি গোল, সঙ্গে দুটি অ্যাসিস্ট।

রিভার প্লেটে অস্থির এক সময় কাটিয়ে ইন্টার মিয়ামিতে গেলেন গালারজা। ২০২৫ সালের জুলাইয়ে তায়েরেস থেকে আর্জেন্টাইন এই ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি। এর আগে ব্রাজিলের ভাস্কো দা গামা আর কোরিতিবার হয়ে খেলেছেন তিনি। ক্যারিয়ার শুরু হয়েছিল প্যারাগুয়ের অলিম্পিয়ার বয়সভিত্তিক দল দিয়ে।

রিভারে নিয়মিত সুযোগ কখনো পাননি গালারজা। মাত্র ১৪ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আটলান্টা ইউনাইটেডে ধারে পাঠায় তাকে রিভার। সেখানে দারুণ শুরু করেন তিনি, মিডফিল্ডের বিভিন্ন জায়গায় খেলার সক্ষমতা দিয়ে নজর কাড়েন। ধারের মেয়াদ শেষে আবার রিভার প্লেটে ফিরে আসেন তিনি। এবার তিনি মিয়ামিতে যোগ দিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি