৪ এপ্রিল ২০২৬

ফরিদপুরে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিক পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিক পালিত

ফরিদপুর থেকে সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর ) সকালে ডাকবাংলোতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও যুবলীগের পতাকা উত্তোলন করা হয়।

পরে বঙ্গবন্ধু ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় দলটির নেতাকর্মীরা কেক কেটে দিনটির শুভ সূচনা করেন।

এছাড়াও বেলা ২ টায় বোয়ালমারী জেলা পরিষদের ডাকবাংলো থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের ডাকবাংলোতে এসে মিলিত হয়ে একটি ১০ পাউন্ডের কেক কাটা ও মধ্যহ্ন ভোজের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শেষ হয়। এতে অংশগ্রহণ করেন, বোয়ালমারী যুবলীগের আহŸায়ক ও চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, যুগ্ম আহŸায়ক মো. দাউদুজ্জামান দাউদ, ফরিদপুর জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারী কলেজের সাবেক জিএস মো. রাহাদুল আকতার তপন, উপজেলা যুবলীগের সদস্য ওবায়দুর রহমান মৃধা, ওবায়দুর রহমান সর্দার, গোপাল সাহা, মো. ওহিদুজ্জামান, ছাত্রলীগ নেতা সোহরাব, রাতুল খান প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি