২০ জুলাই ২০২৬

ফুটবল বিশ্বের চোখ আজ আর্জেন্টিনা-স্পেন ফাইনালে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
ফুটবল বিশ্বের চোখ আজ আর্জেন্টিনা-স্পেন ফাইনালে

বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টিনার চতুর্থ নাকি স্পেনের দ্বিতীয়, ইয়ামাল নাকি মেসি—কে উঁচিয়ে ধরবেন এবারের বিশ্বকাপ শিরোপা? যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ব্লকবাস্টার ফাইনালে রাতে মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোর সেরা স্পেন। নতুন চ্যাম্পিয়নকে বরণ করে নেওয়ার মধ্য দিয়েই আজ পর্দা নামবে গ্রেটেস্ট শো অন আর্থের।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

তিন আয়োজক দেশ, ১৬ ভেন্যু, ৪৮ দেশ ও ১০৪ ম্যাচের মহারণ শেষে রবিবার পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের। দুই দলের মুখোমুখি ১৪ দেখায় সমান ৬টি করে জয় আর্জেন্টিনা ও স্পেনের। বিশ্বকাপে একবারের দেখায় অবশ্য হারতে হয়েছিল স্পেনকে। আলবিসেলেস্তেদের টানা দুই, নাকি ১৬ বছর পর স্প্যানিশ রূপকথার পুনর্জন্ম—উত্তর জানা যাবে আজ রাতেই। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি