১৩ মে ২০২৬

গাইবান্ধায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লীগ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স  জাতীয় স্কুল ক্রিকেট লীগ শুরু

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে আজ রবিবার থেকে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সকালে এই খেলার উদ্বোধন করেন গাইবান্ধা ক্রিকেট উপ-পরিষদের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন ও সদস্য মাসুদুল হক মাসুদ প্রমুখ। উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর কবীর তনু প্রমুখ।

আজ প্রথম দিন এ গ্রুপে গাইবান্ধা এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় ও গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে ব্যাটিয় করতে নেমে এন এইচ মডার্ন উচ্চ বিদ্যালয় দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় দল ১৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৬ রান করে জয়ী হয়।আগামীকাল সোমবার সকাল ৯টায় একই মাঠে মুখোমুখি হবে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও এসকেএস স্কুল এন্ড কলেজ দল। খেলায় দুইটি গ্রুপে আটটি দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলায় বিজয়ী দল বিভাগীয় ও পরে জাতীয় পর্যায়ে অংশ নেবে বলে জেলা ক্রীড়া সংস্থা সুত্রে জানা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি