৪ এপ্রিল ২০২৬

গাংনীর এমপি খোকন প্রমান করুক তিনি রাজাকারের সন্তান না : যুবলীগ সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাংনীর এমপি খোকন প্রমান করুক তিনি রাজাকারের সন্তান না : যুবলীগ সভাপতি

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন রাজাকারের সন্তান বলে দাবি করেছেন গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

সোমবার দুপুর ২ টায় তার কার্যালযে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।তিনি বলেন গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন প্রমান করুক তিনি রাজাকারের সন্তান না। সাহিদুজ্জামান খোকনকে শুধু আমি একা রাজাকারের সন্তান বলছিনা বলছে বীরমুক্তিযোদ্ধা সহ সকল শ্রেনী পেশার মানুষ। কারণ সাহিদুজ্জামান খোকনের বিরুদ্ধে বীরমুক্তিযোদ্ধারা মানববন্ধন,ঝাড়–মিছিল ও শহীদ মিনারে অনশন করেছিলো।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা রাজাকার ও তার পরিবারের কোন সদস্য যেন আওয়ামীলীগের রাজনীতির সাথে থাকতে না পারে এমন নির্দেশনা বাস্তবায়নের লক্ষেই কুখ্যাত রাজাকার পুত্র দূর্নীতিবাজ সাহিদুজ্জামান খোকন সহ হাইব্রীড মুক্ত আওয়ামীলীগের নেতৃত্ব চাই শিরোনাম ব্যানার টাঙ্গানো হয়েছিলো।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যানার নামানোর সময় তিনি এ ব্যানারে সঠিক কথা লেখা আছে বলেও মন্তব্য করেছিলেন। গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, তেরাইল গ্রামে ৫জন বীরমুক্তিযোদ্ধা শহীদ হলেও তাদের লাশ দাফন করতে দেইনি সাহিদুজ্জামানে খোকনের বাবা আব্দুল গনী রাজাকার। তার পরিচয় জনগনের সামনে তুলে ধরার কারনে তিনি আমার নামে মিথ্যাচার শুরু করেছেন।

আমি ভ্যাট ট্র্যাক্স দিয়ে সরকারী বিধিমত ব্যবসা করি। আপনারা নিশ্চই জানেন যে সাহিদুজ্জামান খোকনের আগে কি ছিলো আর এমপি হওয়ার পর মাত্র ৯ মাসের মাথায় তার কি উন্নতি হয়েছে। স্বাধীনতার পক্ষের যারা তারা সবাই আমার সাথেই আছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি