১৪ সেপ্টেম্বর ২০২৬

ঘরের মাঠে ১০ জনের সিটির বিপক্ষেও জয় পেল না ইউনাইটেড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পিএম
ঘরের মাঠে ১০ জনের সিটির বিপক্ষেও জয় পেল না ইউনাইটেড

সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  ঘরের মাঠে সুযোগটা হাতছাড়া করল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শুরুতেই ফিল ফোডেন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় প্রায় এক ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় ম্যানচেস্টার সিটিকে।

সেই সুযোগও কাজে লাগাতে পারল না ইউনাইটেড। উল্টো দ্বিতীয়ার্ধে আর্লিং হালান্ডের গোলে ১-০ ব্যবধানে হেরে গেল তারা।

ওল্ড ট্রাফোর্ডে প্রিমিয়ার লিগ মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে সিটি। ফোডেনের বিদায়ের পর দীর্ঘ সময় একজন কম নিয়ে খেলেও ইউনাইটেডের আক্রমণ সামলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

ম্যাচের ২০ মিনিটের মাথায় বড় ধাক্কা খায় সিটি। ব্রুনো ফার্নান্দেজকে লাথি মারার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফিল ফোডেন। এরপর একজন বেশি নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড।

প্রথমার্ধের শেষ দিকে এবং দ্বিতীয়ার্ধের শুরুতে একাধিক সুযোগ তৈরি করে স্বাগতিকরা।

দুটি দারুণ আক্রমণে বল সিটির পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু গোলের দেখা পায়নি ইউনাইটেড।

উল্টো ৬০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে বসে সিটি। ইয়োশকো গাভারদিওলের নিচু ক্রস ডিফ্লেক্ট হয়ে গোলমুখে গেলে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন হালান্ড।

প্রথমে হালান্ডকে অফসাইডের পতাকা দেখান সহকারী রেফারি।

পরে দীর্ঘসময় ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়।

এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। কিন্তু সিটির রক্ষণভাগ শেষ পর্যন্ত চাপ সামলে নেয়। ১০ জন নিয়েও শেষ বাঁশি পর্যন্ত লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রিমিয়ার লিগে সিটির শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন থাকল। চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে সিটি। তাদের সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪ ম্যাচে মাত্র এক জয় আর এক ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ইউনাইটেড।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি