গণ-অভ্যুত্থানে সরকার পতন বিএনপির দিবা স্বপ্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৯৯০ সালের পটভূমি আর ২০২১-এর পটভূমি এক নয়। তাই গণ-অভ্যুত্থান করে সরকার পতন ঘটানো বিএনপি’র দিবাস্বপ্ন মাত্র। আর বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, অর্থনীতির অনেক সূচকেই বাংলাদেশ প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ওদিকে এলজিআরডি মন্ত্রী জানিয়েছেন, পৌরসভার মতো শিগগিরই ইউনিয়ন পরিষদ নির্বাচন আইন করা হবে।
সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণ-অভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বিএনপি। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন আর অভ্যুত্থানের হাকডাকের দৌড় জনগণ বোঝে।
বিপি। আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি