গোল করেও কেন মেসির চোখে পানি?
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন ‘ফুটবলের রাজপুত্র’ লিওনেল মেসি। কিন্তু এই ম্যাচেও তার চোখে জল দেখা গেছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ শুরু হয়।
ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল ঢুকিয়ে দেন মেসি। কিন্তু অফসাইড হওয়ায় গোলটি বাদ দেয়া হয়। তবে এর ১২ মিনিট পরই ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। গোলের আনন্দে মেসির সতীর্থ ও গ্যালারির সমর্থকরা যখন উল্লাসে ফেটে পড়েছিলেন। তখন ক্যামেরায় আবেগপ্রবণ অবস্থায় ধরা পড়লেন এই তারকা ফুটবলার। ক্যামেরায় মেসির চোখে জল দেখা যায়। নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করেন তিনি।
এ বিষয়ে ম্যাচ শেষে গণমাধ্যমে মেসি বলেন, ‘আমি কেন কেঁদেছি, এটা ফুটবলের সঙ্গে সম্পর্কিত নয়। আমি কঠিন কিছু দিন পার করেছি, তবে আমি কৃতজ্ঞ পুরো দল এবং সতীর্থদের প্রতি। তারা সবসময় আমার পাশে ছিল, আমাকে অনেক শক্তি দিয়েছে, যাতে আমি এই সময়টা পার করতে পারি’।
এদিন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মোট তিনটি গোল করেন মেসি। শেষ গোলটি করেন ৭৬ মিনিটের মাথায়। এর ৩ মিনিট পর তাকে তুলে নেয়া হয়। এটিই বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। এর মাধ্যমে তিনি নিজেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন। এতদিন এই রেকর্ড শুধু পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ছিল। এখন সেই রেকর্ডে মেসির নামও যুক্ত হলো।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি