২৬ সেপ্টেম্বর ২০২৬

গোল্ডেন বুট জিততে কী করতে হবে মেসিকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
গোল্ডেন বুট জিততে কী করতে হবে মেসিকে

লিওনেল মেসির সামনে আজ গোল্ডেন বুট জেতার হাতছানি রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু শিরোপা জয়ের লড়াই নয়, একই সঙ্গে নির্ধারণ করবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’-এর মালিককেও। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের আগে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে পুরস্কারটি জিততে হলে ফাইনালে বিশেষ কিছু করতে হবে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে নিজের গোল সংখ্যা ১০-এ উন্নীত করেছেন এমবাপ্পে। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ফরাসি ফরোয়ার্ড, আর মেসি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

এ অবস্থায় স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি যদি জোড়া গোলও করেন, তবু গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ গোল সংখ্যা সমান হলে ফিফার নির্ধারিত টাইব্রেকার নিয়ম কার্যকর হবে। তাই এমবাপ্পেকে টপকে সর্বোচ্চ গোলদাতা হতে হলে শুধু গোল সংখ্যা সমান করাই নয়, প্রয়োজন হবে টাইব্রেকারের হিসাবেও এগিয়ে থাকা।

প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট সংখ্যা। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই সমান চারটি করে অ্যাসিস্ট করেছেন। মেসি যদি ফাইনালে ২ গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হবে।   

ফাইনালের আগে শেষ অনুশীলনে উচ্ছল মেসি, সঙ্গে দি পল, পারেদেসরারয়টার্স

সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকা মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াই তাই শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে।

মেসির গোল্ডেন বুট জয়ের সমীকরণ:

১. স্পেনের বিপক্ষে ফাইনালে তিন গোল করতে হবে।

অথবা

২. দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি