৪ এপ্রিল ২০২৬

গৌরীপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গৌরীপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো. হুমায়ুন কবির, গৌরীপুর থেকে : ৫ জুন শুক্রবার, বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছরের ন্যায় এবারও দিবসটি উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রলীগ।

কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুরে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তায় বৃক্ষরোপণ করা হয়। পরে ছাত্রলীগের পক্ষ থেকে বাড়িতে রোপণের জন্য কর্মীদের হাতে চারা তুলে দেয়া হয়।

বৃক্ষরোপন কর্মসূচীতে অংশ নেন গৌরীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি চৌধুরী রুপু, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রানা সাহা, উপজেলা ছাত্রলীগ নেতা মনির খান আবির, মেহেদী হাসান রুমন, সাব্বির আহমেদ রাসিক, জিয়ারুল ইসলাম, শরিফুল ইসলাম চৌধুরী, অনিক কুমার, আশরাফুল আলম রিয়াদ, এইচ এম শাকিল, রাসেল খান পাঠান, শাহরিয়ার আরিফ, মারুফ হাসান, আহাদুল ইসলাম অনিক প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি