৪ এপ্রিল ২০২৬

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গরু চুরির মামলায় ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
বাংলাপ্রেস, ডেস্ক: ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক বাবলি আক্তার বাবলী নামে এক ছাত্রলীগ নেত্রীকে গরু চুরির মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন সাভারের ধামরাই থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান। এর আগে ভোরে ধামরাই থানা পুলিশ তাকে নয়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার বাবলী সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পুলিশ জানায়, ধামরাইয়ের কয়েকটি গরু চুরি হলে মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেই মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে বাবলী চুরি করা গরুগুলো নিজের হেফাজতে রাখতেন। পরে সুযোগ বুঝে বিক্রি করে দিতেন। গরু চুরি মামলায় সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি