৪ এপ্রিল ২০২৬

গরু চুরির মামলায় জামিন পায়নি সেই আ.লীগ নেত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গরু চুরির মামলায় জামিন পায়নি সেই আ.লীগ নেত্রী
বাংলাপ্রেস, ঢাকা : ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল জানান, ছাত্রলীগ নেত্রী বাবলীকে জামিন দেননি আদালত। এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাবলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম। অন্যদিকে, আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি