হন্ডুরাসের বিপক্ষে কি খেলবেন মেসি? জানালেন কোচ
লিওনেল মেসি। ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর। দলের অধিনায়ক লিওনেল মেসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে এবং আংশিকভাবে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে। সে আর আলাদা করে অনুশীলন করছে না। এই প্রীতি ম্যাচগুলোতে কিছু সময় মাঠে দেখা যেতে পারে তাকে। সে এখন অনেক ভালো অবস্থায় আছে, যা আমাদের জন্য স্বস্তির।
বিশ্বকাপের আগে কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ থাকলেও স্কালোনি জানিয়েছেন, সবাই ধীরে ধীরে উন্নতি করছে।
তিনি বলেন, ‘যারা আলাদাভাবে অনুশীলন করছে তাদের অবস্থার উন্নতি হচ্ছে। তারা ভালো আছে। তবে আমরা এই প্রীতি ম্যাচগুলোতে কোনো ঝুঁকি নিতে চাই না।
তাদের অগ্রগতি আমরা পর্যবেক্ষণ করছি।’
এদিকে হন্ডুরাস ম্যাচে গোলপোস্টের নিচে থাকবেন হোয়ান মুসো। স্কালোনি নিশ্চিত করেছেন যে এই ম্যাচে মুসোকে সুযোগ দেওয়া হবে, আর পরের ম্যাচে খেলতে পারেন হেরোনিমো রুলি।
বিশ্বকাপ স্কোয়াড নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত হয়নি বলেও জানান আর্জেন্টাইন কোচ। তার মতে, চূড়ান্ত ২৬ সদস্যের দলে জায়গা পাওয়ার জন্য সবাইকে ফিট থাকতে হবে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি