৪ এপ্রিল ২০২৬

হরিণাকুন্ডু উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককের ১ বছরের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
হরিণাকুন্ডু উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদককের ১ বছরের কারাদন্ড
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। রোববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামী রবিউল ইসলাম আপীল শর্তে জামিন নিতে গেলে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষি সাব্যস্ত করে বিজ্ঞ আদালত এক বছরের কারাদন্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর ধরে পলাতক ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ২০০৯ সালের ২ নভেম্বর মামলার বাদী মনিরা আক্তারের স্বামীকে রবিউল ও তার ভাইরা শাহিন মারপিট করেন। এ ঘটনায় মনিরা আক্তার বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার নং ৩৫০/১৯। মামলাটি পুলিশ তদন্ত করে রবিউল ও তার ভাইরাকে দোষি সাব্যস্ত করে রিপোর্ট দিলে সিআর (নং ৬৮১/১১) মামলায় রুপান্তরিত হয়। বিজ্ঞ আদালতের বিচারক সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দোষি সাব্যস্ত করে এক বছরের কারাদন্ড প্রদান করেন। ওই মামলায় রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পন না করে পলাতক ছিলেন। রোববার দুপুরে আপীল শর্তে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়ে দেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি