১ জুলাই ২০২৬

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:২২ পিএম
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

 


বাংলাপ্রেস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি থেকে ছুটি পাওয়ায় ঘোষিত দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

দলে চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেন রাব্বি। সম্প্রতি ইমার্জিং দলে খেলেছেন তিনি। এছাড়া দীর্ঘ বিরতির পর বিশ ওভারের ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েছিলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে তাকে দলে ফিরিয়েছে বিসিবি। বিপরীতে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া ব্যাট হাতে বাজে ফর্মে থাকলেও এই সিরিজে দলে আছেন সাইফ হাসান।

টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট খেলতে বিসিবি থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন তাসকিন-লিটন। একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ফলে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকছেন না তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি