হঠাৎ অবসরের ঘোষণা বিশ্বকাপ ফাইনালের রেফারির
ফার্নান্দেজকে লাল কার্ড দেখাচ্ছেন ভিনচিচ। ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বলে কথা! শ্রেষ্ঠত্বের ম্যাচে রেফারিংয়ের দায়িত্ব পাওয়া যেকোনো রেফারির কাছেই স্বপ্ন। সেই স্বপ্ন এবার পূরণ হয়েছে স্লাভকো ভিনচিচের।
২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন তিনি এমন ঘোষণা শোনার পরেই আনন্দাশ্রু ঝড়ে ভিনচিচের দুচোখ বেয়ে। তবে স্পেন-আর্জেন্টিনার ফাইনাল শেষ হওয়ার এক সপ্তাহ পর মন খারাপের সংবাদ দিয়েছেন তিনি। হঠাৎ করেই বাঁশি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্লোভেনিয়ার রেফারি। আর কখনো বাঁশিতে ফুঁ দেবেন না বলে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনটি লিখেছে, ‘যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজের ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি টেনেছেন স্লাভকো ভিনচিচ। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনা ফাইনালের দায়িত্ব পালন করে ইতিহাসের অন্যতম সেরা রেফারির একজন হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছেন মারিবোরের রেফারি।’ সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি