৪ এপ্রিল ২০২৬

ইমরুল কায়েসের বাবা আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইমরুল কায়েসের বাবা আর নেই

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস (৬০)। রোববার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুল কায়েসের মামাতো ভাই রনি।

রনি বলেন, ‘আমার ফুপার মরদেহ নিয়ে ইমরুল ভাই ঢাকা থেকে রওনা দিচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। গ্রামেই তার জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে।’

গত ২৩ মার্চ দুপুরে মেহেরপুর সদর উপজেলার উজ্জলপুর গ্রামের বাড়ি থেকে মেহেরপুর শহরের যাওয়ার পথে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন বানি আমিন বিশ্বাস। তাকে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে, এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয় এবং একইদিনই হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় নিয়ে যান ইমরুল কায়েস।

দুর্ঘটনায় তার পা, হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত প্রায় একমাস ধরে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ পর্যন্ত ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি