৯ জুলাই ২০২৬

ইংলিশ ক্লাবে নতুন ঠিকানা দুইবারের ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ তারকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
ইংলিশ ক্লাবে নতুন ঠিকানা দুইবারের ব্যালন ডি’অর জয়ী স্প্যানিশ তারকার

ছবি : গোলডটকম

বাংলাপ্রেস ডেস্ক:   দুইবারের ব্যালন ডি’অর জয়ী স্পেনের নারী দলের মিডফিল্ডার অ্যালেক্সিয়া পুটেলাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে লন্ডন সিটি লায়নেস। তিন বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েছেন দুইবার ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট হিসেবে এই ক্লাবে যোগ দেন।

নারী ফুটবলের অন্যতম সেরা তারকা এবং স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার বার্সেলোনার দীর্ঘ ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে ইংল্যান্ডে পাড়ি জমালেন। গত মে মাসে বার্সেলোনা ছাড়ার পর বিশ্বের প্রায় সব শীর্ষ ক্লাবই তাকে দলে নিতে আগ্রহী ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তিনি বেছে নিয়েছেন লন্ডন সিটি ক্লাবকে।

খবর বিবিসি

৩২ বছর বয়সী এই খেলোয়াড় বার্সেলোনার হয়ে ১০টি লিগ শিরোপাসহ ৩৮টি ট্রফি জিতেছেন। এই চুক্তিটি উইমেনস সুপার লিগ (ডব্লিউএসএল) তথা বিশ্ব নারী ফুটবলের ইতিহাসে অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে। 

লন্ডন সিটির মার্কিন ধনকুবের মালিক মিশেল ক্যাংয়ের সঙ্গে নিউ ইয়র্ক সিটিতে পুটেলাসকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় পুটেলাস বলেন, `‘লন্ডন সিটি লায়নেসের সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আমি রোমাঞ্চিত।

চেলসি, রিয়াল মাদ্রিদ বা আর্সেনালের মতো বড় কোনো পুরুষ ক্লাবের ছায়ায় না থেকে, সম্পূর্ণ স্বাধীন এবং শুধু নারীদের জন্য নিবেদিত একটি ক্লাবের হয়ে ইতিহাস গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন তিনি।  ক্লাবটির মালিক মিশেল ক্যাং-এর নারী ফুটবলকে বিশ্বমঞ্চে এগিয়ে নেওয়ার অনন্য পরিকল্পনা  আকৃষ্ট করেছে পুটেলাসকে।

পুটেলাস আরো বলেন, ‘মাঠের বাইরে, যুব ফুটবল উন্নয়নের প্রতি আমার যে ভালোবাসা রয়েছে, তা বজায় রেখে ইংল্যান্ডে এবং বিশ্বমঞ্চে নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য মিশেলের সাথে কাজ করতে আমি সমানভাবে উচ্ছ্বসিত।’

পুটেলাস তার শেষ মৌসুমে অধিনায়ক হিসেবে বার্সেলোনাকে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিলেন। অন্যদিকে লন্ডন সিটি তাদের প্রথম ডব্লিউএসএল মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে শেষ করে।সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি