১৩ জুলাই ২০২৬

ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্টিনেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৩৯ পিএম
ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্টিনেজ

বাংলাপ্রেস ডেস্ক:  ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের মঞ্চে গোলকিপার হিসেবে কীর্তি গড়ার অপেক্ষায় আর্জেন্টাইন এই তারকা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামলেই ৪৪ বছরের পুরোনো সেই ইতিহাস নতুন করে লিখবেন মার্টিনেজ।

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে মাঠে নেমে ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি উবালদো ফিল্লোলের ১৩ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন মার্টিনেজ। আর আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে একাদশে জায়গা পেলেই তিনি হয়ে যাবেন বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একক গোলকিপার।

২০২২ কাতার বিশ্বকাপ এবং চলমান ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ফিল্লোলও খেলেছিলেন ঠিক ১৩টি ম্যাচ—১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২ বিশ্বকাপ মিলিয়ে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সেই রেকর্ড অক্ষত ছিল। এবার সেটি এককভাবে নিজের করে নেওয়ার অপেক্ষায় মার্টিনেজ।

এই অবস্থানে পৌঁছানোর পথে তিনি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার আরেক বিশ্বকাপ ফাইনালিস্ট গোলকিপার সার্জিও রোমেরোকে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন ‘চিকিতো’ রোমেরো। এরপর ফিল্লোলের পাশে জায়গা করে নেন মার্টিনেজ, আর এখন তাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় আছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে গোলকিপারদের তালিকায় এরপর আছেন নেরি পুম্পিদো, যিনি ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ মিলিয়ে খেলেছেন ৯ ম্যাচ। সার্জিও গোইকোচিয়া ও আন্তোনিও রোমার নামের পাশে রয়েছে ৬টি করে ম্যাচ। রবার্তো আবোন্দানৎসিয়েরি ও দানিয়েল কার্নেভালি খেলেছেন ৫টি করে ম্যাচ।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ১৯ জন গোলকিপার মাঠে নেমেছেন, তবে ফিল্লোল ও মার্তিনেজের উচ্চতায় পৌঁছাতে পারেননি কেউ।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি