৯ জুলাই ২০২৬

ইতিহাস গড়ে গিনেস রেকর্ডে মেসির নতুন দুই অর্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
ইতিহাস গড়ে গিনেস রেকর্ডে মেসির নতুন দুই অর্জন

বাংলাপ্রেস ডেস্ক:  ৩৯ বছর বয়সেও জাদুকরি পারফরম্যান্সে বিশ্ব ফুটবলকে মুগ্ধ করে চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ার ধারাবাহিকতায় এবার তার নামের পাশে যুক্ত হয়েছে আরও দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। পরে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির নতুন দুটি অর্জনের কথা তুলে ধরা হয়।

গিনেসের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার এখন মেসি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে তার মোট অবদান ২১টি, যা বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ।

এছাড়া টানা সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচে গোল করার নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি, যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে গিনেস।

চলতি আসরে শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন মেসি। মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই গোল করেছেন তিনি। ধারাবাহিক এই নৈপুণ্যের সুবাদে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনও ধরে রেখেছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বর্তমানে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ২১। তবে এই রেকর্ডে হুমকি হয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ১৯ গোল নিয়ে তিনি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে এবং টুর্নামেন্টে এখনও তার সামনে রয়েছে মেসির রেকর্ড স্পর্শ বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি