১৬ নভেম্বর ২০২৬

ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, প্রতিবাদে বিক্ষোভ

বাংলাপ্রেস ডেস্ক: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতৃবৃন্দ জানায়, সন্ধ্যায় ফোরলেন মহাসড়কের আন্ডার পাসের উপর থেকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে বিকট শব্দ হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে দমানো যাবে না। ধাপেরহাট ইউনিয়ন বিএনপি অতীতেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে, আগামীতেও ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করবে।
এ সময় বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি