জাইমা রহমানের ফুটবল খেলার ভিডিও ভাইরাল, সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা
তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ফুটবল খেলা
বাংলাপ্রেস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ফুটবল খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ক্যাম্পাসের মাঠে জাইমা রহমানের এই চমৎকার ফুটবল নৈপুণ্য এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মাঠের ডি-বক্সের কাছাকাছি জায়গায় আসা একটি পাস অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নেন জাইমা। এরপর দারুণ ড্রিবলিংয়ে বল সামনে বাড়িয়ে দিয়ে বাম পায়ের এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। তার এই নান্দনিক ও পেশাদারসুলভ গোল দেখে মাঠের সাধারণ দর্শক ও নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে (সাবেক টুইটার) ভিডিওটি শেয়ার করে অনেকেই তার ক্রীড়াশৈলীর প্রশংসা করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, রাজনীতির চেনা পরিমণ্ডলের বাইরে জাইমা রহমানের এই অ্যাথলেটিক রূপ সত্যিই ইতিবাচক এবং অনুপ্রেরণাদায়ক।
এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাইমা রহমানের ফুটবল ক্যারিয়ারের এক অজানা তথ্য শেয়ার করেছেন। তিনি জানান, অতীতে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব 'চেলসি উইমেনস টিম'-এর গোলরক্ষক হিসেবে ট্রায়াল ও প্রশিক্ষণ নেওয়ার বড় সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান।
বিকেএসপি ক্যাম্পাসে কাটানো এই সাধারণ ও আনন্দঘন মুহূর্তটি দেশের ফুটবলপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেষ মুহূর্তের পেনাল্টিতে স্বস্তির নিঃশ্বাস দক্ষিণ আফ্রিকার, চেকিয়ার সঙ্গে ১-১ ড্র
রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’
সঙ্গীত একাডেমি