জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল রেফারির শেষ বাঁশি। জাপানের বিপক্ষে ব্রাজিল জিতল ২–১ গোলে, উঠে গেল শেষ ষােলোয়।
ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৫৬ মিনিটে সমতা আনে কার্লো আনচেলত্তির দল। হেডে গোল করেন কাসেমিরো।
তবে ম্যাচে ব্রাজিলের সেরা মুহূর্তটি এসেছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। গিমারাইজের বাড়ানো বল কোনাকুনি শটে জালে পাঠিয়ে ব্রাজিলকে উৎসবে ভাসান মার্তিনেল্লি।
ম্যাচটা যখন অতিরিক্ত ৩০ মিনিটের দিকে যাচ্ছিল, তখনই জ্বলে ওঠেন বদলী নামা মার্তিনেল্লি। গিমারেসের স্কয়ার পাসে তার প্লেসিং পোস্টে চুমু খেয়ে পোস্টে জড়ালে শেষ হয়ে যায় জাপানের প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের স্বপ্ন।
রোমাঞ্চকর জয়ে ব্রাজিল এখন নকআউট পর্বের পরের ধাপে। ৫ জুলাই নিউ জার্সিতে তাদের প্রতিপক্ষ জানা যাবে আগামীকাল। নরওয়ে ও আইভরি কোস্টের ম্যাচের বিজয়ীরা খেলবে ব্রাজিলের বিপক্ষে।
এই ম্যাচে নেইমারকে মাঠে নামাননি কোচ আনচেলত্তি। পুরো ম্যাচেই ক্যামেরা বারবার খুঁজে ফিরেছে তাকে। কিছু সময় সাইডলাইনে গা গরমও করেছিলেন তিনি। বোঝা যাচ্ছিল এখনও পুরোপুরি ফিট নন, হাটছিলেন খুড়িয়ে খুড়িয়ে।
শেষ পর্যন্ত অবশ্য তাকে নামানোর প্রয়োজন পড়েনি। মার্তিনেল্লির জয়সূচক গোল নেইমারকে দিয়েছে আরও কিছুদিন বিশ্রামের সুযোগ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি