৬ আগস্ট ২০২৬

জাতীয় দলের সাফল্যের পর ক্লাবেও দুর্দান্ত আর্জেন্টাইন তারকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৪২ এএম
জাতীয় দলের সাফল্যের পর ক্লাবেও দুর্দান্ত আর্জেন্টাইন তারকা

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে আর্জেন্টিনার। ফাইনালে হারের দুঃস্বপ্ন ভুলে ক্লাবে হয়ে আবার মাঠে নেমেছে আলবেসিলেস্তরা।এরই মধ্যে ইউরোপ কাঁপানো তারকারা প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখেছে।বিশ্বকাপের পর আর্জেন্টিনার জাতীয় দলের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল ‘এল ফ্লাকো’ লোপেজ রয়েছেন সবার ওপরে। ব্রাজিলিয়ান লিগ কোপা দো ব্রাসিলের শেষ ষোলোয় দুই লেগে দুই গোল করে পালমেইরাসকে কোয়ার্টারে নিয়ে গেছেন এই আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার।

ক্রীড়া সংবাদমাধ্যম ‘দারিও ওলে’র প্রতিবেদনে বলা হয়, পালমেইরাস ক্লাবের এই তারকা স্ট্রাইকার ব্রাজিলিয়ান লিগে নিজের দারুণ ফর্ম ধরে রেখেছেন।

মাত্র চার দিনে দুটি গোল করে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।কোপা দো ব্রাসিলের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ফোর্টালেজারের বিপক্ষে ৩-০ ব্যবধানে পালমেইরানের জয়ের ম্যাচে এক গোল করেন তিনি। 

দ্বিতীয় লেগের ম্যাচেও তিনি গোল করেন। ম্যাচটিতে তাঁর দল ৩-২ ব্যবধানে হারলেও, দুই লেগ মিলিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে তার গোলটি বড় ভূমিকা রাখে। 

এই নিয়ে পালমেইরাসের জার্সি গায়ে চলতি মৌসুমে ৩৭ ম্যাচে ১৬টি গোল করলেন লানুসের সাবেক এই খেলোয়াড়। ব্রাজিলিয়ান লিগে এই অসাধারণ পারফরম্যান্সের কারণেই তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ডাক পেয়েছিলেন।বিশ্বকাপের মঞ্চে জর্ডান ও সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠেও নেমেছিলেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের পর আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে লিগস কাপে প্রথম ম্যাচেই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি