৩ এপ্রিল ২০২৬

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিন্টু আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিন্টু আটক
ঝিনাইদহ প্রতিনিধি: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল বিষয়টি ঝিনাইদহে টক অব দি টাউন। পুলিশের সূত্রের দাবি, আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  সফিকুল ইসলাম অপুর কাছে জানতে চাইলে তিনি  গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার কথা লোক মুখে শুনছি। অপরদিকে মহেশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফ ও নিশ্চিত করেছেন। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি