৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু করোনায় আক্রান্ত

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

করোনা পজিটিভ আসার পর সাইদুল করিম মিন্টু সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন।তিনি বলেছেন, জরুরী প্রয়োজনেও মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য দিন-রাত কাজ করে গেছি। কিন্তু তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না।

তিনি আরো বলেন, নিজের কাছে নিজেকেই তাই অপরাধী মনে হচ্ছে। তারপরও সাধ্যানুযায়ী এই মুহূর্তে ঘরে থেকেও আমি আপনাদের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা এখন অনেক বেড়ে গেছে এবং প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই। করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি