ঝিনাইদহে আ.লীগের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী ও লিফলেট বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন হন এ শ্লোগানে ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুর নেতৃত্বে শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, কাপড়ের মার্কেট, আরাপপুরসহ বিভিন্ন জায়গায় সাবান,মাস্ক্র এবং লিফলেট বিতরণ করা হয়। সেসময় তারা পথচারী, দোকানী, চালক, শ্রমিক ও সাধারন মানুষের হাতে সাবান,মাস্ক্র এবং লিফলেট তুলে দেন।
এসময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামানসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । তারা করোনা ভাইরাস প্রতিরোধে সাবান ও লিফলেট বিতরণের পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহবান জানান হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি