২৬ জুলাই ২০২৬

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

বাংলাপ্রেস ডেস্ক:  ঘরের মাঠেই নাকানি চুবানি খেল জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করলেও ভারতের বিপক্ষে হোয়াইটওয়াশ হলো সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১২৫ রানে থামিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ২১৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। টার্গেট তাড়ায় ১২৯ রানে অলআউট হয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে জিম্বাবুয়ে। 

আজ রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। এদিন আগে ব্যাট করে বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

হোয়াইটওয়াশ এড়াতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। দলের হয়ে ৪৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেন রায়ান বুর্ল। এছাড়া ২৮ রান করেন ওয়েসলি মাধেভেরে।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী।

ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান।

ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন ইশান কিশান। দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি