১৪ মে ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ে শীর্ষে বাংলাদেশ
বাংলাপ্রেস ডেস্ক:  জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার যুবাদের পর আজ হারারেতে জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। ৯১ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজে ৪ পয়েন্টে টেবিলের শীর্ষেও উঠেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে জাওয়াদ আবরার ও মোহাম্মদ আব্দুল্লাহর জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৭৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশের যুবারা।আবরারের ৮২ রানের বিপরীতে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আব্দুল্লাহ। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন ওপেনার নাথানিয়েল লাবানগানা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সামিউন বাসীর।দুটি করে উইকেট নিয়েছেন আল ফাহাদ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী ৩১ জুলাই। সেদিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষেই প্রথম ম্যাচে ১ উইকেটের নাটকীয় জয় পায় বাংলাদেশের যুবারা।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি