জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
শফিকুর রহিমের এই হতাশাই যেন আজ বাংলাদেশ দলের পার্ফমেন্সের প্রতিচ্ছবি। ছবি: সংগৃহীত
বাংলাপ্রেস ডেস্ক: ম্যাচের বাকি ছিল আড়াই দিনের মতো। তবে দিন বাকি থেকে লাভ কী। টেস্ট খেলতে নেমে হারারেতে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশকে ইনিংস ও ৮৫ হারিয়ে রেকর্ডও গড়েছে জিম্বাবুয়ে। নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে বড় জয় পেয়েছে তারা। আগের জয়টি ছিল আফগানিস্তানের বিপক্ষে ইনিংস ও ৭৩ রান।
বাংলাদেশের হারটা বলা যায় একমাত্র টেস্টের প্রথম দিনই ঠিক হয়ে গিয়েছিল। কেননা নাজমুল হোসেন শান্তরা ১৪০ রানে অলআউট হওয়ার পর প্রথম দিন শেষে ১ উইকেট ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। একমাত্র ইনিংসটি যখন শেষ করে তখন স্বাগতিকদের নামের পাশে রান ৪১০। ইনোসেন্ট কাইয়ার (১৪০) অভিষেক সেঞ্চুরির বিপরীতে ফিফটি করেন তিন ব্যাটার ব্রায়ান বেনেট (৫৯), ক্রেইগ আরভিন (৬০) ও ওয়েসলি মাধেভেরে (৭৭)।
ম্যাচসেরা হয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো কাইয়া।
বিপরীতে জিম্বাবুয়ের পেসারদের সামনে দ্বিতীয় ইনিংসেও নিরুপায় বাংলাদেশের ব্যাটাররা। এতটাই যে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো ব্যাটারই ফিফটি করতে পারেননি। ১৮৫ রানে অলআউট হওয়া বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস মুশফিকুর রহিমের, ৩৪ রান। জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানির বিপরীতে ৩ উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি