৪ এপ্রিল ২০২৬

জনসংযোগে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ হাসিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
জনসংযোগে সরাসরি যুক্ত হচ্ছেন শেখ হাসিনা
বাংলাপ্রেস ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে রয়েছে আওয়ামী লীগ। জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক সম্মেলন ও সমাবেশ করার জন্য সক্রিয় রয়েছেন সংশ্লিষ্ট জ্যেষ্ঠ নেতারা। দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চাঙা রাখতে এবং গণমানুষের সঙ্গে সখ্য বাড়াতে এবার সরাসরি যোগ হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে জেলা ও বিভাগীয় সমাবেশে সশরীরে উপস্থিত থেকে নির্বাচনী বার্তা দেবেন দলীয় সভাপতি। সর্বশেষ কার্যনিবাহী সভায় এই ইঙ্গিত দিয়েছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, জেলা ও বিভাগীয় শহরগুলোতে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ ডিসেম্বর (সম্ভাব্য তারিখ) চট্টগ্রামে একটি সমাবেশে তার যোগ দেওয়ার কথা। বিশেষ করে যেসব জেলায় দীর্ঘদিন তিনি সফর করতে পারেননি; সেসব জেলা প্রাধান্য দেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে দলের তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেবেন তিনি। দলের ত্যাগী, পরীক্ষিত ও পদবঞ্চিত কর্মীদের করা হবে উজ্জীবিত। কোন জেলায় দলের কী অবস্থা, তা আমলে নিয়ে দেবেন বিশেষ বার্তা। দলীয় সূত্রগুলো জানায়, সভাপতির এ ধরনের সফরে নেতাকর্মীদের পাশাপাশি ভোটারদের সঙ্গে দলের ঘনিষ্ঠ সেতুবন্ধ তৈরি হবে বলে মনে করছেন উচ্চপর্যায়ের নেতারা। তার এই সম্ভাব্য সফর ঘিরে ইতোমধ্যে দলের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি