২০ এপ্রিল ২০২৬

জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পিএম
জোড়া গোলে মায়ামিকে জেতালেন মেসি

বাংলাপ্রেস ডেস্ক: ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গুইলেরমো হোয়োস আকস্মিকভাবে ইন্টার মায়ামির ডাগ আউটে দাঁড়ালেন। অপ্রত্যাশিতভাবে জাভিয়ের মাসচেরানো পদত্যাগ করলে প্রধান কোচ হন হোয়োস। আর তার অভিষেক ম্যাচে মায়ামি ৩-২ গোলে জিতেছে। লিওনেল মেসি করেছেন জোড়া গোল।

শনিবার কলোরাডো র‌্যাপিডসকে হারিয়ে মায়ামি সাত ম্যাচ অপরাজিত থাকল। লস অ্যাঞ্জেলস এফসির কাছে হার দিয়ে মৌসুম শুরু করা দলটি ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এমএলএস স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে।

১৩তম মিনিটে পেনাল্টি থেকে মেসি গোলমুখ খোলেন। তারপর তার ৭৯তম মিনিটে জয়সূচক গোলে তিন পয়েন্ট আদায় করে মায়ামি। মাঝমাঠ থেকে বল ছিনিয়ে নিয়ে মেসি ডানপাশ দিয়ে আক্রমণে যান। তারপর পেনাল্টি বক্সে ঢুকে কাটব্যাক করে দুই ডিফেন্ডারের ফাঁক গলে শট নেন। ব্যাকপোস্টের ভেতর দিয়ে বল জালে জড়ায়।

এই মৌসুমে সাত গোল করলেন মেসি। এমএলএস-এ সর্বোচ্চ গোলের তালিকায় স্যাম সুরিজ ও পিটার মুসার সঙ্গে সমতায় আছেন তিনি।

ইয়ানিক ব্রাইট ৮৭তম মিনিটে লাল কার্ড দেখলে বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে মায়ামিকে। আর র‌্যাপিডস টানা দুটি ম্যাচ জিতে হার দেখল।

জোশ অ্যাতেনসিওর ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন ব্রাইট। মেসি স্পট থেকে গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাতেও সিলভেত্তির ক্রস থেকে বার্তেরামের হেডে স্কোর ২-০ হয়।

রাফায়েল নাভারো ৫৮তম মিনিটে র‌্যাপিডসদের হয়ে একটি গোল শোধ দেন। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড আগের ম্যাচে জোড়া ও এই মৌসুমে ষষ্ঠ গোল করলেন। ড্যারেন ইয়াপি বদলি নামার কয়েক মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে ৬২তম মিনিটে ২-২ এ সমতা ফেরান।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি