২৮ জুন ২০২৬

জোড়া পেনাল্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২৪ পিএম
জোড়া পেনাল্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে ২ গোলের লিড এনে দেন মার্তিনেজ। ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  মেসিকে বিশ্রামে রেখেও জয়ের পথেই এগিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলের লিড নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা, যার দ্বিতীয়টি এসেছে লাওতারো মার্তিনেজের পেনাল্টি থেকে।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় লিওনেল স্কালোনির দল। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দারুণ এক ফ্রি-কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ৩০ মিনিটের দিকে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে জর্ডানের আল-রাশদান ক্লিয়ার করতে গিয়ে মার্কোস সেনেসির মুখে বুট লাগান। ভিএআরের পর মাঠের রেফারি ঘটনাটি পর্যবেক্ষণ করে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান।

স্পটকিক নিতে এসে কোনো ভুল করেননি লাওতারো মার্তিনেজ। জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে ম্যাচে নিজের নামের পাশে গোল যোগ করেন তিনি। তার এই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি