৪ এপ্রিল ২০২৬

কানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জনের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কানাডায় বন্দুকধারীর গুলিতে ১৬ জনের মৃত্যু

বাংলাপ্রেস ডেস্ক: কানাডার পূর্বাঞ্চলীয় নোভা স্কোশিয়া প্রদেশে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

আজ সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববারের ওই ঘটনায় টানা ১২ ঘণ্টা ধরে অভিযান চালিয়ে সন্দেহভাজন বন্দুকধারী গ্যাব্রিয়েল ওর্টম্যানকে (৫১) হত্যা করা হয়।

নিরাপত্তা বাহিনী বলছে, হত্যাকাণ্ডে ওই সন্ত্রাসী পুলিশের পোশাক পরে এবং পুলিশের গাড়ি ব্যবহার করে। শনিবার রাতে নোভা স্কোশিয়া প্রদেশের কেন্দ্রীয় শহর হলিফেক্স থেকে ১৩০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর পোর্টাপিকে তার হামলা শুরু হয়।

পরে পুলিশ তাকে অনুসরণ করলে আরেকটি স্থানে হামলা চালায়। এভাবে তার হামলা ১২ ঘণ্টা ধরে চলে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে, এ ঘটনাকে ‘ভয়ানক পরিস্থিতি’ বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নোভা স্কটিয়া প্রদেশের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) স্টিফেন ম্যাকনেইল সাংবাদিকদের জানান, ‘এটি আমাদের প্রদেশের ইতিহাসে অন্যতম একটি দায়িত্বজ্ঞানহীন সংঘাতের ঘটনা।’

এর আগে ১৯৮৯ সালের ডিসেম্বরে কানাডার মন্ট্রিল শহরে এক বন্দুকধারীর হামলায় ১৫ নারী নিহত হয়েছিল। এরপর এটাই গুলিবর্ষণে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি