৯ জুন ২০২৬

কেন মাঠে নামেননি মেসি, জানালেন কোচ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:১৩ পিএম
কেন মাঠে নামেননি মেসি, জানালেন কোচ

ছবি-এক্স

বাংলাপ্রেস ডেস্ক:  হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে। তবে কিংবদন্তি লিওনেল মেসি এই প্রীতি ম্যাচের একাদশে ছিলেন না। এই ম্যাচে মাঠে না নামায় প্রশ্ন উঠছে, মেসি কেন মাঠে নামেননি!

টেক্সাসের কলেজ স্টেশনে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল ১৬ জুন নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরুর আগে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথমটি। তবে মেসি ম্যাচের জার্সি পরে বেঞ্চে বসে ছিলেন। তবে বদলি খেলোয়াড় হিসেবেও তাকে মাঠে আনেননি কোচ লিওনেল স্কালোনি।

মেসি সাধারণ দলের আক্রমনের ডান পাশের উইংয়ে খেলে থাকেন। তার অনুপস্থিতিতে এই জায়গায় খেলেছেন ২৫ বছর বয়সী তিয়াগো আলমাদা। আর অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি।

শিগগিরই ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসির সর্বোচ্চ শারীরিক সক্ষমতা ছাড়া এই গ্রীষ্মে বিশ্বকাপ শিরোপা ধরে রাখা আর্জেন্টিনার জন্য কঠিন হবে। এ কারণেই হন্ডুরাস ও মঙ্গলবারের আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের মতো ‘অপ্রতিযোগিতামূলক’ খেলায় তাকে মাঠে নামাননি কোচ স্কালোনি।

তার মাঠে নামার পেছনে চোটের কোনো হাত নেই। বিষয়টা গতকালই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। তিনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। লিও শুক্রবার দলের সাথে কিছুক্ষণ অনুশীলন করেছে, যেটা গুরুত্বপূর্ণ। এই দুটি প্রীতি ম্যাচের কোনো একটিতে হয়তো কিছুটা সময় পাবে। সেটা কালকের ম্যাচটায় হবে, নাকি পরের ম্যাচে, তা দেখা যাবে। তবে সে অনেকটাই ভালো আছে, এটা আমাদের স্বস্তি দিচ্ছে।’

এই গ্রীষ্মে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেসি। তার আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট থাকলেও তা থেকে সেরে উঠেছেন তিনি। দুই সপ্তাহ আগে এই সমস্যা শুরু হয়েছিল। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন তিনি, সেটাই আশা করা হচ্ছে এখন। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি