৫ আগস্ট ২০২৬

কেপ ভার্দে ছাড়লেন কোচ, এবার দায়িত্ব নিচ্ছেন মরক্কোর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম
কেপ ভার্দে ছাড়লেন কোচ, এবার দায়িত্ব নিচ্ছেন মরক্কোর

বাংলাপ্রেস ডেস্ক:  প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছিল কেপ ভার্দে। তবে খেলা দেখে মনেই হয়নি তাদের অভিষেক টুর্নামেন্ট।

দুই বিশ্বকাপজয়ী স্পেন-উরুগুয়ের গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।

নক আউটে অবশ্য কেপ ভার্দের যাত্রা থামে। বিশ্বকাপে চমক দেখানো দলটি শেষ ৩২-এ আর্জেন্টিনার কাছে হারে। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারার আগে অবশ্য ৩ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নাভিঃশ্বাস তুলে দিয়েছিল আফ্রিকার দেশটি।

কেপ ভার্দের অবিশ্বাস্য পারফরম্যান্সের নেপথ্যের নায়ক ছিলেন কোচ বুবিস্তা। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই কেপ ভার্দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। ৫৬ বছর বয়সী কোচ পদত্যাগ করেছেন। এতে করে সাড়ে ৬ বছরের অধ্যায় শেষ হয় তার।

২০২০ সালের জানুয়ারিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

বুবিস্তার পদত্যাগ করার কারণ নতুন ক্লাব রেরকানে। মরক্কোর ক্লাবটির কোচ হয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ২ বছরের। সর্ব শেষ মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল দলটি।

দলটির হয়ে এতদিন দায়িত্ব পালন করছিলেন মঈন শাবানি। তিউনিশিয়ার প্রধান কোচ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন বুবিস্তা।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি