৪ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয় : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
খালেদা জিয়ার মামলা রাজনৈতিক নয় : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রাজনৈতিক নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার যদি রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে গ্রেফতার করতো, তাহলে তাকে মুক্তি দেয়ার প্রশ্ন আসতো। যেহেতু রাজনৈতিক কারণে এই মামলা হয়নি, তাই রাজনৈতিক বিবেচনায় তার মুক্তির সুযোগ নেই।

শনিবার সন্ধ্যায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ঢাকার দুই সিটিতে নবনির্বাচিত মেয়রদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঢাকার দুই সিটি নির্বাচনে ইভিএমের ভোট জালিয়াতি হয়েছে- বিএনপির এ অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইভিএমে ভোট জালিয়াতির কোনো সুযোগ ছিল না। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। পর্যবেক্ষকরাও কিন্তু বিরূপ মন্তব্য করেনি।’

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আওয়ামী লীগ করেনি জানিয়ে তিনি বলেন, ‘এই মামলা করেছিল তত্ত্বাবধায়ক সরকার। তারা আন্দোলনের হুমকি দিচ্ছে। আমরা তাদের আন্দোলনের হুমকি দেখে অভ্যস্ত। তারা আন্দোলন করুক। কিন্তু আন্দোলন করছে কার বিরুদ্ধে?- প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি