১৩ মে ২০২৬

কোচ হিসেবে নিয়োগ পেলেন মালিঙ্গা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ এএম
কোচ হিসেবে নিয়োগ পেলেন মালিঙ্গা

বাংলাপ্রেস ডেস্ক:  সবকিছু ঠিক থাকলে আগামী ৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসরের আয়োজক দেশ ভারত ও শ্রীলংকা। 

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লাসিথ মালিঙ্গাকে জাতীয় দলের পেস বোলিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে লংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

তবে খুবই স্বল্প সময়ের জন্য তার সঙ্গে চুক্তি করেছে বোর্ড। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বোলারদের উন্নতির জন্য মালিঙ্গাকে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মাত্র এক মাসের জন্য মালিঙ্গার সঙ্গে চুক্তি করেছে এসএলসি। আগামী ১৫ ডিসেম্বর থেকে তার চুক্তি কার্যকর হবে। ২৫ জানুয়ারী পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলের পরিকল্পনায় থাকা বোলারদের নিয়ে কাজ করবেন সাবেক এই তারকা পেসার।

কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করার খুব একটা অভিজ্ঞতা নেই মালিঙ্গার। তবে লম্বা সময় তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়েছেন। তার সেই অভিজ্ঞতাই এবার দেশের ক্রিকেটে কাজে লাগাতে চায় বোর্ড। বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ ওভারে বোলিংয়ের জন্য বোলারদের বিশেষ অনুশীলন করাবেন মালিঙ্গা।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি