৩ এপ্রিল ২০২৬

কোটা ইস্যুতে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোটা ইস্যুতে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে, আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না। আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত। আশা করি বাস্তব সম্মত রায় দিয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। বুধবার (১০ জুলাই) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে। বেইজিংয়ে ওনার রাত্রিযাপনের কথা ছিল। কিন্তু তিনি সেখানে না থেকে রাতেই দেশে ফিরে আসবেন। অনেকে এ বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে। তিনি বলেন, ‘কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত। জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন আদালত। আদালত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব ক্লাসে ফিরে যেতে।’ ওবায়দুল কাদের বলেন, তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেলো কি না, তা পর্যবেক্ষণ করে দেখি। না ফিরে গেলে কী করা হবে এখনই এসব বলা সমীচীন হবে না, সে বিষয়ে ভাবছিও না। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের যোগাযোগ আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। অচিরেই সমস্যার সমাধান হবে। সংবাদ সম্মেলনে- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান ও কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি