৪ এপ্রিল ২০২৬

করোনা নিয়ে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা নিয়ে আবারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাসের মহামারি শেষ হওয়ার অনেক বাকি রয়েছে। আফ্রিকা, পূর্ব ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশে ভাইরাসটির সংক্রমণ বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, মহামারির কারণে স্বাভাবিক স্বাস্থ্য সেবা বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

করোনাভাইরাসের বিস্তার রোধে পৃথিবীর বিভিন্ন দেশে আরোপ করা হয় কঠোর লকডাউন। অর্থনৈতিক সংকটের আশঙ্কায় সম্প্রতি বেশ কয়েকটি দেশ লকডাউন শিথিল শুরু করেছে। এমন পরিস্থিতিতে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘আমাদের সামনে দীর্ঘ রাস্তা আর করার মতো অনেক কাজ পড়ে রয়েছে।’

করোনা মহামারি ঠেকাতে কঠোর লকডাউনের কারণে সীমান্ত বন্ধ করে রাখায় বিশ্বের ২১টি দেশে অন্যান্য রোগের প্রতিষেধকের ঘাটতি পড়েছে বলে জানান তিনি।

সাব-সাহারান আফ্রিকা অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গেব্রিয়াসিস বলেন, ‘সেটা ঘটতে দেওয়া যায় না, আমরা সহায়তা দেওয়ার জন্য দেশগুলোর সঙ্গে কাজ করছি।’

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ পার হয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী বাংলাদেশ সময় সোমবার রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২ হাজার ৩০৩ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮ হাজার ১০১ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ লাখ ৭৮ হাজার ৮১৩ জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি