৪ এপ্রিল ২০২৬

করোনা ভাইরাস: আ.লীগ নেতা আবদুল মতিন খসরু মারা গেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনা ভাইরাস: আ.লীগ নেতা আবদুল মতিন খসরু মারা গেছে
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। সাবেক এই মন্ত্রী গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মতিন খসরু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি। কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের সাংসদ নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পান। মতিন খসরু ১৯৫০ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। মতিন খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শোক জানিয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি