৩ এপ্রিল ২০২৬

করোনায় আক্রান্ত আরেক ক্রিকেটার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত আরেক ক্রিকেটার

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ক্রীড়াবিদের সংখ্যা নেহাতই কম হয়। দিন যত যাচ্ছে আক্রান্তের সংখ্যাটাও ততো বাড়ছে। ফুটবলে সংখ্যাটা বেশী, আক্রান্ত হয়েছেন দিবালা, আরতেতারার মতো তারকা ফুটবলাররা।

ক্রিকেটের আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও নতুন একজন আক্রান্তসহ মোট আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা এখন তিন জন।

করোনায় নতুন আক্রান্ত ক্রিকেটার হলেন সোলো এনকোয়েনি। তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন। ২৫ বছর বয়সী এই অল-রাউন্ডার আগে থেকেই গুইলিয়ান ব্যারি সিন্ড্রোমে (জিবিএস) আক্রান্ত। বর্তমানে স্কটল্যান্ডে বসবাস করা এই ক্রিকেটার নিজেই টুইটারে জানিয়েছেন তার করোনা সনাক্তের খবর।

‘গত বছর আমার জিবিএস ধরা পড়েছিল। গত ১০ মাস ধরে এই রোগের বিরুদ্ধে লড়াই করছি। এখন পর্যন্ত অর্ধেক সুস্থ হয়েছি। আমার যক্ষ্মা আছে, আমার যকৃত কাজ করছে না এবং কিডনিও ভালো নেই। এ অবস্থায় আমার আজ করোনা ধরা পড়ল। আমি বুঝতে পারছি না কেন আমার সঙ্গেই এসব হচ্ছে।’

করোনা আক্রান্ত দ্বিতীয় ক্রিকেটারও স্কটল্যান্ডের। এনকোয়েনির আগে মাজিদ হক নামে এক স্কটিশ ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন। এই ভাইরাসে আক্রান্ত প্রথম ক্রিকেটার হলেন পাকিস্তানের জাফর সরফরাজ। গত ১৩ই এপ্রিল ক্রিকেটারদের মধ্যে প্রথম করোনা ধরা পড়ে সাবেক এই পাক ক্রিকেটারের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি