৩ এপ্রিল ২০২৬

করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় আক্রান্ত রাশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী নিজেই এক ভিডিও বার্তায় তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, আমার রক্তের নমুনা পরীক্ষা করে চিকিৎসকরা করোনাভাইরাস পজেটিভ বলেছেন। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সুরক্ষায় থাকার জন্য তিনি অনুরোধ করেন এবং তিনি কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান।

মিখাইল মিশুস্তিন আরও বলেন, আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আমি করোনায় আক্রান্ত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ভিডিও কনফারেন্সে কথা বলে তিনি এ তথ্য জানিয়েছেন বলে জানান।

তিনি আরও বলেন, এখন থেকে আমাকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সবার সুরক্ষা ও নিজের সুস্থ্যতার জন্য এখন আমি কোয়ারেন্টিনে থাকবো।

নিজের দায়িত্ব থেকে সাময়িক সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বলেন, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী পদে এখন থেকে দায়িত্ব পালন করবেন। নিয়োগের জন্য প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

এবিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে যা হয়েছে, তা যে কারও সঙ্গেই হতে পারে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি