৪ এপ্রিল ২০২৬

করোনায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি হাজী মকবুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি হাজী মকবুল

বাংলাপ্রেস ডেস্ক: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) হাজী মকবুল হোসেন।

রোববার (২৪ মে) রাত ৯টা ১০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত শুক্রবার (২২ মে) তিনি সিএমএইচে ভর্তি হন। তার ব্যক্তিগত সহকারী (পিএস) ফজলুর রহমান মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

হাজী মকবুলের ছেলে মুজিবুল ইসলাম পান্না বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাবা সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। রাত ৯টা ১০ মিনিটে মারা গেছেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন।

জানা যায়, করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল। সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি একাধিক ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। তার ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি