৪ এপ্রিল ২০২৬

করোনায় মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন মৃধা ইন্তেকাল করেছেন। ইন্না লিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পারিবারীক স‚ত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, গত ২২ জুন জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন। পরেরদিন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার করোনা ভাইরাসে সংক্রমনের বিষয়টি ধরা পরে। এরপর অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়।

লোকমান হোসেন মৃধা ২ ছেলে ও ১ মেয়ে রেখে যান। শহরের ২ নং হাবেলী গোপালপুর মহল্লার মাস্টার কলোনীতে বসবাস করতেন তিনি। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিচিত মহলে তিনি লোকমান মাস্টার হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ফরিদপুরের রাজনীতিবীদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঢাকা থেকে লাশ আনার পর তার জানাযার সময় জানিয়ে দেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি