৪ এপ্রিল ২০২৬

করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা হান্টার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা হান্টার

বাংলাপ্রেস ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের এক সময়ের তারকা ফুটবলার নরম্যান হান্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

লিডসের এক বিবৃতিতে জানানো হয়, কভিড ১৯-এ সংক্রমিত হওয়ার পরে নরম্যানকে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিডসের সবচেয়ে সফল যুগের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন নরম্যান। অসাধারণ ট্যাকলিংয়ের জন্য তারকা এই সেন্টার-ব্যাক ‘বাইটস ইয়ের লেগস’ নামে পরিচিতি পান।

লিডসের হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে দুইবার জেতেন লিগ শিরোপা জেতেন নরম্যান। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্যও ছিলেন তিনি। তবে দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি তার।

নরম্যানের মৃত্যুতে শোক জানিয়েছে লিডস ইউনাইটেড- ‘অসাধারণ স্মৃতি রেখে গেছেন উনি। যা কোনো দিন মুছে ফেলা যাবে না। শোকসন্তপ্ত নরম্যানের পরিবার ও বন্ধুদের সমবেদনা জানানোর ভাষা সত্যিই আমাদের জানা নেই। তার মৃত্যু লিডস পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি করল।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি