৪ এপ্রিল ২০২৬

কুমিল্লায় আ.লীগের দলীয় কোন্দলে ওয়ার্ড কাউন্সিলরসহ খুন ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
কুমিল্লায় আ.লীগের দলীয় কোন্দলে ওয়ার্ড কাউন্সিলরসহ খুন ২
বাংলাপ্রেস ডেস্কঃ কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলকে নগরের পাথরিয়াপাড়ার কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে কাউন্সিলরসহ নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় আরো পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা বলে দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ। সোমবার বিকেলে নগরীর সুজানগরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিজ অফিসে কাজ করছিলেন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল। এসময় ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার উপর হামলা চালায়। সেসময় এলোপাতাড়ি গুলি ছুঁড়লে কাউন্সিলর সোহেল, বাদল, হরিপদ, অ্যাডভোকেট সোহেল, জুয়েল, রিজু, রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে। ৫ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ কাউন্সিলর সোহেল ও হরিপদকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে আরো কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ জানিয়েছেন, এলাকার শাহ আলম ও সুমন গ্রুপের সঙ্গে বিরোধ ছিল কাউন্সিলর সোহেলের। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি