৪ এপ্রিল ২০২৬

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দায়িত্বে জাফর-মঞ্জু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের দায়িত্বে জাফর-মঞ্জু

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মো: জাফর আলী সভাপতি ও আমান উদ্দিন আহমেদ মঞ্জু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ শেখ রাসেল মিলনায়তনে সম্মেলনের ২য় অধিবেশনে এই ঘোষণা দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন প্রমুখ। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।

২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম চাওয়া হলে সভাপতি পদে ৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জনের নাম প্রস্তাব করা হয়। পরে সমঝোতার ভিত্তিতে আলোচনা করে প্রধানমন্ত্রীর পক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: জাফর আলীকে সভাপতি ও যুগ্ম-সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুকে সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলকে জাতীয় পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য প্রায় ৭ বছর আগে ২০১৩ সালের ফেব্রয়ারিতে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি