'লাফালাফি করলে ফখরুল-আব্বাস-মঈন-রিজভীদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই চালান ইউরেনিয়াম এসেছে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গাবতলীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে তিনি এসব কথা বলেন। আরও বলেন, যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।
ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, মানুষই বিএনপিকে প্রতিহত করবে। বিএনপি ঢাকা অচল করতে আসলে ঢাকাবাসীই তাদের অচল করে দেবে। নির্বাচনে বাধা দিতে এলে হাত ভেঙে দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভাগ্যোন্নয়নে নিদ্রাহীন রাত কাটাচ্ছেন। একটি মানুষকেও যাতে না খেয়ে মরতে না হয় সে ব্যবস্থা করেছেন তিনি।
সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেন, নির্বাচন যথাসময়ে হবে, যারা শান্তি ও উন্নয়ন ব্যাহত করতে চায় তাদের শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে, আগামী নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সরকার গঠন করবে আওয়ামী লীগ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি